মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
»
November 9, 2026

November 9, 2026

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা সুনিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে, যেখানে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চন্দ্রগঞ্জ এলাকার

ফরিদপুরে পদ্মার পাড়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড

​ফরিদপুরে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর মামলায় আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ​সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও

রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের জন্য সুখবর, আগামী বছর থেকেই সম্মাননা দেবে রাসিক

নগরীর উন্নয়ন ও নাগরিক সেবায় অবদান রাখা করদাতাদের উৎসাহিত করতে আগামী বছর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। এমন ঘোষণা দিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হলরুমে

চীনে ৪০ তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৪

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ানে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। সোমবার (৯ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন । আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে তিনি সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে। সোমবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ.

সাফ উপলক্ষে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী দেশে পৌঁছেছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় পরিবারের সদস্যদের সঙ্গে ইংল্যান্ড থেকে ঢাকায় আসেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য

মজুরি বৃদ্ধিতে দ্বিতীয় দফায় বসল মজুরি বোর্ড

দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে দ্বিতীয় দফার বৈঠকে বসেছে সরকারি নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে বৈঠক শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে মজুরি বোর্ডে নতুন করে আরও দুইজন প্রতিনিধিকে সদস্য

তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি তুরস্কের উদ্দেশে রওনা হবেন। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় আইক্যাপ সম্মেলনে অবস্থান করছেন। বিষয়টি জানিয়েছে দলটির মিডিয়া উইং। মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে

Scroll to Top