রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাকবিতণ্ডার ঘটনার জের ধরে কোনো মামলা করা হলে নিজেকে প্রধান আসামি করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক লিখিত বক্তব্যে তিনি এই প্রতিক্রিয়া জানান। পরে তাঁর ব্যক্তিগত সহকারী জাকির হোসেন গণমাধ্যমকর্মীদের কাছে বক্তব্যটি পৌঁছে দেন।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসির সঙ্গে কথাকাটাকাটির জেরে পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এমন তথ্য প্রকাশ্যে আসার পর সংসদ সদস্য রুমিন ফারহানা এই মন্তব্য করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে গত ২৩ অক্টোবর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনিক সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি পর্যবেক্ষণ করছেন যে উক্ত অভিযোগের ভিত্তিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাতে সরাইল থানা ভবনে অসাধুতা ও দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় যথাযথ পুলিশি নিরাপত্তা না পাওয়ার বিষয়টি নিয়ে ওসির সঙ্গে উচ্চবাচ্যে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা। ঐ সময় তাঁর সাথে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ তুললে ওসি তা অস্বীকার করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তীব্র বাদানুবাদ সৃষ্টি হয়।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top