১৬ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

মক্কা-মদিনায় হামলার অভিযোগ অস্বীকার হুতিদের

অনলাইন ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

রোববার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের এ দাবিকে ‘নির্লজ্জ মিথ্যাচার ও বানোয়াট’ বলে উল্লেখ করেন।

তিনি জানান, হুতিদের সামরিক অভিযান কেবল সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়। মক্কা কিংবা মদিনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।

এর আগে সৌদি আরব দাবি করে, সেদিনের ড্রোন হামলায় দেশটির পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

তবে সৌদি আরবের এ অভিযোগ নাকচ করে হুতিরা বলছে, তাদের সামরিক অভিযান নির্দিষ্ট তেল স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top