১৬ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

অনলাইন ডেস্ক

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করতে ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে নির্ধারিত এ সভা পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সোমবার সকালে রাজধানীর বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top