ঢাকা: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, আমরা প্রথমবারের মতো সিদ্ধান্ত নিয়েছি, এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে, তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছি।
এ জন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
এবার সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।





