
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ, রুপপুরে পরীক্ষামূলক উৎপাদন শুরু
অবশেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুরু হলো পরীক্ষামূলক উৎপাদন। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ও তা গ্রিডে সরবরাহের পরীক্ষা সম্পন্ন করে পাওয়ার স্টার্টআপ শুরুর অনুমোদন দিয়েছে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)। এখন থেকে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং ক্রমান্বয়ে তা বাড়ানো
















