১৯ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

রাজধানীর পল্লবীতে ফের বাসে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর পল্লবী থানার সাগুফতা এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবীর সাগুফতার সামনে রাস্তার পাশে ট্রাস্ট পরিবহনের বাসটি দাঁড় করানো ছিল। বিকেলে দুর্বৃত্তরা বাসটির পেছনের আসনে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আগুন লাগার পরপরই ঘটনাস্থলে থাকা পরিবহন কর্মচারী ও স্থানীয় লোকজনের সম্মিলিত চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে বাসটির ভেতরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার রাতেও পল্লবীর সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছিল।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top