রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

আসিফ আকবরের গাড়িতে গুলি: চাঞ্চল্যকর যে তথ্য দিলো পুলিশ

বিসিবির সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, মগবাজার ওয়ারলেস গামি রাস্তার বাম পাশে অবস্থিত বিশাল সেন্টার মার্কেটের নিচে আসিফ আকবরের গাড়িটি পার্কিংয়ের স্থানে ছিল। এসময় অজ্ঞাত একজন ব্যক্তি সিএনজিতে করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে।

পুলিশ আরও জানায়, সেসময় গায়ক আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় তার নিজ অফিসে বসে ছিলেন।

এ ঘটনায় গায়ক আসিফ আকবর ও তার বন্ধুর উপস্থিতিতে প্রাইভেট কারের পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেন হাতিরঝিল থানা পুলিশ। উক্ত ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে এই হামলার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। বিসিবির সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top