২৪ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

অভিনেতা সোহেল খান মারা গেছেন

নিউজ ডেস্ক

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

পারিবারিক সূত্রে জানা যায়, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে গত ১৯ নভেম্বর থেকে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। কাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, আজ মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top