২৪ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়; ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি এ কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মনের জ্বালায় আর পকেটে টাকা থাকলে অনেক রিপোর্টই করানো যায়। এছাড়া, সারাদেশে মানুষ সন্ত্রাসী বলতে এখন আওয়ামী লীগকেই বোঝে বলেও মন্তব্য করেন তিনি।

এসময়, তিনি বিফ্রিং দেশের চলমান রাজনীতি, আইনশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সকালে প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া-যুক্তরাজ‍্যসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক বা তাদের প্রতিনিধি এই ব্রিফিংএ অংশ নেন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top