রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

টাঙ্গাইলে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টা, ৯ গরু উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টা নস্যাৎ করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ সময় ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করা হয় এবং ৩৪ মামলার আসামি মো. মিজান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকার খুদিরামপুরে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ৫-৬ সদস্যের একটি ডাকাত দল ঢাকাগামী একটি গরুবাহী পিকআপের (ঢাকা মেট্রো-ন ২২-০৫৫৯) গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। অপর একজনকে নামানোর চেষ্টা চলাকালে মহাসড়কে টহলরত মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে মো. মিজান নামে একজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগীরা ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার মিজান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের মোট ৩৪টি মামলা রয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top