
সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীর ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ
এক সময় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলায় সর্বহারা চরমপন্থিদের অবাধ বিচরণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই আর খুন ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। সময়ের ব্যবধানে সেই জেলাগুলো এখন অনেকটাই চরমপন্থামুক্ত হয়েছে। দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে চরমপন্থি সংগঠনের
















