রবিবার, ১ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়েন। পরে বিজিবির পাহারায় বিকল্প পথে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রবিবার (১ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তবে শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ কারণে প্রথম দফায় ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে আসে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম রবিবার দুপুরে এ তথ্য জানান।

তিনি বলেন, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে আসে। পরে বিজিবির পাহারায় মহাসড়কের বিকল্প পথ দিয়ে আবারও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় তারা।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top