রবিবার, ১ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

সৌদি আরব থেকে ১০ কোটি টাকা ফেরত পেলেন বাংলাদেশি হজযাত্রীরা

অনলাইন ডেস্ক

২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত দিয়েছে সৌদি আরব। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ। হজযাত্রীদের বিমাবহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ সৌদি সরকারের কাছ থেকে ফেরত পাওয়ার বিষয়ে তিনি কথা বলেন।

ধর্মমন্ত্রী জানান, ফেরত পাওয়া অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে দেওয়া হবে। হজযাত্রীদের আর্থিক স্বার্থ সুরক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এ অর্থ ফেরত পাওয়া উল্লেখযোগ্য সাফল্য। আগের হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ ফেরত পাওয়ার কোনো নজির ছিল না বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top