রবিবার, ১ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

বিক্ষোভ ও সংঘর্ষে আবারও উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ

অনলাইন ডেস্ক

আবারও বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত ফ্রান্স। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের প্রতিবাদে রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে রাজপথে নামেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। গ্রেফতার করা হয়েছে অন্তত ২৯০ জনকে। খবর বিবিসির।

শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে শুধু প্যারিসেই বিক্ষোভ করেন প্রায় ৭০ হাজার মানুষ বলে জানিয়েছে পুলিশ।

টানা তৃতীয় সপ্তাহান্তে ফ্রান্সজুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। আগামী কয়েক দিনের মধ্যে ফ্রান্সে সাধারণ ধর্মঘটের প্রস্তুতির মধ্যেই নতুন করে রাজপথে নামেন আন্দোলনকারীরা। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ থেকেই এ কর্মসূচির আয়োজন।

এর আগে দুই সপ্তাহ আগে বিক্ষোভ ঘিরে দেশটির বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সেবারের পুনরাবৃত্তি ঠেকাতে এবার ব্যাপক প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। তবে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকার পরও প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

ফ্রান্সের বাইরেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের উত্তাপ। আলবেনিয়া, জার্মানি ও ইতালিতেও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের রাজপথে নামার এ প্রবণতা ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top