শনিবার, ৭ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে: রিজভী

অনলাইন ডেস্ক

কোনো রাজনৈতিক দল যদি ঘোলা পানিতে মাছ শিকার করে ফ্যাসিস্টদের মদদ দেয়, তবে দেশের জনগণ তাদের ককখনো ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করে তুলতে বাকশালিরা বারবার চক্রান্ত করলেও প্রতিবারই পরাজিত হয়েছে। একইভাবে দেশের বাইরে থাকা অপশক্তিগুলোও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইছে। তবে ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশের মানুষ যেকোনো চক্রান্তের বিরুদ্ধে বারবার ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও দলীয় শীর্ষ নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন—জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও হুইপ নুরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top