
সাংবাদিকদের প্রতিবাদে অনুষ্ঠান থেকে বাদ ‘উচ্ছৃঙ্খল’ পরীমনি
সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডা, ফোন কেড়ে নেওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক পোস্ট ঘিরে বিতর্কের জেরে চট্টগ্রামে অনুষ্ঠেয় চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ডের অতিথি তালিকা থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। সাংবাদিকদের প্রতিবাদ, বয়কট ও প্রতিহতের ঘোষণার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও
















