২০ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, বহু বছর ধরে আমাদের সম্পর্ক চমৎকার। আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে চিনি। আমার মনে হয়, এই বৈঠক থেকে অনেক ভালো কিছু হতে পারে, অন্তত সেই সম্ভাবনার সূচনা হবে। তবে আমার বিশ্বাস, ভালো কিছু ঘটবেই।

হোয়াইট হাউজ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে ট্রাম্প ও পুতিন করমর্দন করছেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে সংক্ষেপে কিছু বলতেও দেখা যায়।

এ ছাড়া হোয়াইট হাউজের র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, তিনি আমার বন্ধু।

সম্মেলনের সূচি অনুযায়ী, বৃহস্পতিবার পরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top