একটি কার্যকর ও স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সংলাপ ও সমঝোতার কোনো বিকল্প নেই বলে অভিমত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট নাগরিকরা।
রাজধানীর এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে। সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ এবং নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।