রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের দুর্নীতি খতিয়ে দেখতে প্রতিবেদন দুদকে

স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে গত ১৭ বছরে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে গঠিত কমিটির অনুসন্ধানী প্রতিবেদন অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-৩ শাখা থেকে ১৯ অক্টোবর জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কমিটির অনুসন্ধানী প্রতিবেদনটি অধিকতর নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও সমন্বিত তদন্তের জন্য দুদকে পাঠানো হলো।

এর আগে, ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল।

চিঠিতে অনুসন্ধানী প্রতিবেদনটি দুদকে পাঠানোর কথা উল্লেখ করা হলেও তদন্তের ফলাফল বা অনিয়ম-দুর্নীতির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top