রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে প্রায় ৩ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় সচলের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এর আগে, বৃহস্পতিবার জরুরি নিরাপত্তার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। জনতা ব্যাংকসহ কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের সার্ভার মেইনটেন্যান্সের কাজ এখনও চলছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তারা বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে এ কয়েকদিন কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক ছিল। পরে ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা যাচাই ও সমাধানে কাজ করে পুনরায় চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর বিভিন্ন দেশে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ত্রুটিগুলো সমাধানে নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হলেও সেগুলো পুরোপুরি প্রয়োগের আগেই দুর্বলতাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top