২১ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান হলেন আবদুল কুদ্দুস

নিউজ ডেস্ক

চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।এর আগে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। একই আদেশে ডিএমপির এসআরইউর অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়।

আবদুল কুদ্দুস চৌধুরী ১৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top