১৬ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হারিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, তাদের চাকরি থেকে বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে এ আদেশ কার্যকর হবে। গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে তাদের দুজনের বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাদের সামরিক চাকরির মেয়াদ। সংশ্লিষ্ট আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, কোর্ট মার্শালের বাইরেও সরকার কোনো সেনা কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তার বরখাস্তের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা, সংশ্লিষ্ট বিধিমালা এবং আর্মি রেগুলেশনের ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ ও ২৬৯(এ) বিধি অনুসারে সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের আদেশেও একই আইনের ১৬ ধারা ও সংশ্লিষ্ট বিধিমালার উল্লেখ রয়েছে। তিনি ঢাকা সেনানিবাসে সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন। আদেশ অনুযায়ী, তাকেও সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top