শনিবার, ৭ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, জাতীয় ৪ নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্টগার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাহিনীর পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। নাম পরিবর্তনের তালিকায় থাকা জাহাজগুলোর মধ্যে পিসি ২০৮ নম্বর জাহাজটির বর্তমান নাম ‘বিসিজিএস জয় বাংলা’। এর নতুন নাম হবে ‘বিসিজিএস অদম্য বাংলা।

বাকি চার জাহাজের মধ্যে পিএল ৭১ নম্বর জাহাজটির বর্তমান নাম ‘বিসিজিএস সৈয়দ নজরুল। এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর। পিএল ৭২ নম্বর জাহাজ ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম। পিএল ৭৩ নম্বর জাহাজ ‘বিসিজিএস মনসুর আলী’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস এম হাফিজুর কবীর।

পিএল ৭৪ নম্বর জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, যে চার ব্যক্তির নামে চারটি জাহাজের নতুন নাম রাখা হয়েছে, তারা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে অভিযান পরিচালনা করতে গিয়ে তারা শহীদ হন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top