সোমবার, ২ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পূর্ব শত্রুতার জেরে ৪জনকে কুপিয়ে আহত

অনলাইন ডেস্ক


রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার তালেব আলী মসজিদের মাঠে ব্যাডমিন্টন খেলার সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চারজন আহত হয়েছে। আহতরা হলেন, মোহাম্মদ জিয়া (১৯), মো. সোহান (১৪), শাকিব (১৯) ও রাহাত (২০) ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। রবিবার (০১ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত ১২ টার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ সাগর জানান,রাত সাড়ে ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার তালেব আলী মসজিদের মাঠে ব্যাডমিন্টন খেলার সময় পূর্ব শত্রুতা জের ধরে স্থানীয় পান্নুসহ ১৫/২০জন এসে হঠাৎ তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়ে চলে যায় এতে ছুরিকাঘাতে চারজন আহত হয়।পরে খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে ঢামেক জরুরি বিভাগে চিকিৎসাধীন ।

তিনি আরও জানান, আহত জিয়ার পিঠের ডান পাশে চুরিকাঘাত, সোহানের, মাথায় ও ডান হাতে চুড়িগাঘাত, সাকিবের ডান হাতের বগলের নিচে ছুরি আঘাত ও রাহাতের মুখের থুতনির নিচে কিল ঘুষির আঘাত রয়েছে। জিয়া পেশায় গেঞ্জির দোকানের কর্মচারী বাসা ডেমরা স্টাফ কোয়াটার এলাকার খোকন মিয়ার ছেলে। শাকিব পেশায় সুতার দোকানের কর্মচারী বাসা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে। রাহাত পেশায় ইলেকট্রিকের কাজ করতো বাসা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার মুক্তার আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান , ডেমরা স্টাফ কোয়াটার থেকে পূর্ব সত্যতারের ধরে ৪ জন হাসপাতালে এসেছে।চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের তিনজনের শরীরে চুরি আঘাতের চিহ্ন রয়েছে ও একজনের ইলখুশির আঘাত রয়েছে। তাদেরকে জরুরিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক জানান তাদের চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে ও জরুরী বিভাগে অবজারভেশনে তাদের চারজনকে রাখা রয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top