রাজধানীর বনানী ৭ নং রোডে (ব্লক-বি/১) এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় ক্রিস্টিন ভার (৩৩)নামে এক ফিলিপাইনী নারীর মৃত্যু হয়েছে। তার শরীরে ৬৩ শতাংশ দগ্ধ ছিল। রবিবার(১ নভেম্বর)দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) যে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত (২৮ অক্টোবর) রাতে বনানীর একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ হন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ওই বাসার ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান,গত (২৮ অক্টোবর)রাতে বাসায় রান্না করার জন্য গ্যাসের সিলিন্ডারে চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। পরে আমরা দগ্ধ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত কাল বিকেল সাড়ে চারটার জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান,গত(১৫ অক্টোবর)তিনিট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন এবং বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার (ব্লক-বি/১) একটি ফ্ল্যাটে ওঠেন। নিহতের ক্রিস্টিন ভারের পাসপোর্ট নম্বর চ৬৪৯৩৬৩৪অ।
এদিকে, আজিনা মটো কোম্পানির সিইও জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি (পাসপোর্ট নম্বর ঞগ০১৯৫৬৪৬) জানিয়েছেন,নিহত ক্রিস্টিন ভার তার বান্ধবী ছিলেন এবং তারা দুজনে গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসে ওই ঠিকানায় একত্রে বসবাস করছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.সুলতান মাহমুদ শিকদার জানান, বনানীর একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে এক ফিলিপাইনি নারী আমাদের এখানে এসেছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। তার শরীরে ৬৩ শতাংশ দগ্ধ ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী থেকে দগ্ধ হয়ে এক ফিলিপাইনের নাগরিক নারী জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)তে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে জাতীয় বার্নে মর্গে রাখা হয়েছে।বিষয়টি বনানী থানা পুলিশকে অবগত করা হয়েছে । এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





