রবিবার, ১ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

শিক্ষার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনাশিক্ষকদের হাতে ‘এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড’২৬

স্টাফ রিপোর্টার


বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা এবং ‘এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর মগবাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও মাসিক মানবজীবন যৌথভাবে এ আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এবং প্রাইম ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারী শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট’র সচিব অধ্যক্ষ মো. ইউসুফ আলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ উবায়দুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. মনির হোসেন, বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু, অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, শাহাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ড. রুহুল আমিন, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ এবং সমাজকর্মী মো. হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্পোরেট প্রেজেন্টার ও মোটিভেশনাল স্পিকার লায়ন এম আলমগীর, হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচনায় বক্তারা বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। তাঁরা বলেন, শুধু সনদনির্ভর নয়, নৈতিকতা ও দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষকের সামাজিক মর্যাদা নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকের সম্পর্ক জোরদার করা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে মূল্যবোধের সমন্বয়ের ওপরও জোর দেন তাঁরা। আলোচনা শেষে শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক ও শিক্ষাঙ্গনে সম্পৃক্ত ব্যক্তিদের ‘এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্যসচিব ও মাসিক মানবজীবনের ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক তৈয়ব।

এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রাপ্তরা হলেন- অধ্যাপক ড. আবদুর রহমান , সাবেক সংসদ সদস্য, ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার, প্রাইম ইউনিভার্সিটি, প্রিন্সিপাল মো. ইউসুফ আলী, সচিব, এনজিইআইটি ইডব্লিউটি, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ, অধ্যাপক হামিদা খানম, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, হাজী মো. মনির হোসেন শিক্ষানুরাগী, মীর সামস শান্তনু, পরিচালক, বাংলা টিভি, অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক-অধ্যক্ষ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, অধ্যাপক ড. রুহুল আমিন, প্রখ্যাত চিকিৎসক ও সাবেক অধ্যক্ষ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, অধ্যাপক লাল মোহাম্মদ, অধ্যাপক ড. সৈয়দা ছায়লা তাইফ, লায়ন্স এম আলমগীর, অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন মো. শহীদুল্লাহ উদ্দিন, অধ্যক্ষ নাসরিন আক্তার, অধ্যক্ষ মোছা. রহিমা খাতুন রেখা, অধ্যক্ষ সরদার গোলাম মোস্তফা, হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মুসা খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সমাদ্দার, সহকারী প্রধান শিক্ষিকা ইশরাত পারভীন পলি, সহকারী প্রধান শিক্ষিকা পাপিয়া সুলতানা পিএইচডি, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোছা. তানজিলা সুলতানা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ক্বারী শহীদুল ইসলাম, প্রভাষক হাওলাদার আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক দুলাল, চন্দ্র চৌধুরী, শিক্ষানুরাগী মাওলানা আবু জাফর, শিক্ষানুরাগী মো. হাবিবুর রহমান হাবিব, সিনিয়র লেকচারার ড. মুহাম্মদ সাইফুল আলম রোমান, নারী উদ্যোক্তা ও শিক্ষক, শাহনাজ পারভীন রেশমা, শিক্ষানুরাগী ড. কামরুন নাহার শেলী, স্বাস্থ্য প্রশিক্ষক রাবেয়া সুলতানা, নারী উদ্যোক্তা ও ট্রেইনার রাশেদা আক্তার দিনা প্রমুখ।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top