২৬ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারও ভাঙল!

অনলাইন ডেস্ক

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টেনে দুজন আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ন্যান্সি। ইংরেজিতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে।পোস্টে ন্যান্সি আরও লেখেন, বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তাদের নিয়ে যারা উদ্বিগ্ন এবং ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্সি এ সময়ে সবার সহযোগিতা, সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন।তিনি আরও লেখেন, জীবন নিজস্ব গতিতে এগিয়ে চলে। নতুন এই অধ্যায় শক্তি, মর্যাদা ও প্রশান্তির সঙ্গে শুরু করতে চাই। সব সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

গানের সূত্র ধরেই সংগীতশিল্পী ন্যান্সির সঙ্গে মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। পরে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যান্সি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। তবে সেই সংসারও টেকেনি।

দাম্পত্যজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে মহসিন মেহেদীর সঙ্গে নতুন করে সংসার শুরু করেছিলেন ন্যান্সি। তবে এবার সেই সম্পর্কেরও ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top