ভারতের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দুই দেশের সম্মতির ভিত্তিতে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। তবে শেখ হাসিনা ইস্যুর তুলনায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে সরকার তা বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ নিয়ে কী প্রকাশিত হয়েছে, তা গুরুত্ব দেওয়ার মতো বিষয় নয়।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা চলছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে আবারও স্পষ্ট করেছেন শামা ওবায়েদ।





