বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ

নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের আয়কর-সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আফনান জান্নাত কেয়া নথি জব্দের আবেদন করেছিলেন।

প্রতিবন্ধীদের সহায়তার নামে গঠিত সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের সেপ্টেম্বরে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক।

দুদকের অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৪৫০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে ৯৩০ কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগও রয়েছে।

দুদকের অনুসন্ধানে অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক মন্ত্রী-সংসদ সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও ব্যবসায়ীসহ মোট ৩৫ জনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছিল।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top