বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী ও ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আয়োজিত বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে অত্যন্ত উষ্ণ ও আন্তরিকতার সঙ্গে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা হয়।

মধ্যাহ্নভোজ চলাকালে ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের এই সফরে বর্তমানে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top