সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

রাজধানীতে ডিএমপির পৃথক অভিযানে গ্রেপ্তার ৬৬২

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, পৃথক অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পৃথক এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে মোট ৪ হাজার ৬২১ পিস ইয়াবা ছাড়াও ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে একটি চাইনিজ কুড়াল ও ২টি চাকুসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জনতার বাণী/এসএমএ

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top