২৬ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান কিনা, সন্দেহ আছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আদৌ কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, সন্দেহ আছে। মূলত আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় থাকতেই এমন কথা ছড়িয়ে দেয়া হচ্ছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে ‘উইমেন জার্নালিস্ট ফোরাম’-এর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।আন্দালিভ রহমান পার্থ বলেন– সারাদেশে আওয়ামী লীগ যা শুরু করেছে, সেগুলো হলো সন্ত্রাসী কর্মকাণ্ড; রাজনীতি নয়।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়েছিলেন, সেভাবেই ফিরে আসতে চান তিনি। তবে প্রচলিত আইনেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে এবং বিচার করা হবে। এ সময় তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো রাজনৈতিক সুবিধা অনুযায়ী সংবাদ প্রকাশ করে। দুর্বল পররাষ্ট্রনীতির জন্য ভারতের সাথে কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top