২৩ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

দুপুরে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সোমবার (২৩ নভেম্বর), দুপুর ১টায়, সচিবালয়ে শুরু হবে সংলাপ। আনুমানিক একঘণ্টা পর্যন্ত চলবে বৈঠকটি।

এর আগে, রোববার (২২ নভেম্বর) রাতে, নাহিদ ইসলামের বাসায় বৈঠক করে এনসিপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদের’ নেতারা। ঠিক করা হয়, সংলাপে নাহিদ ইসলামের সাথে থাকবেন সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

জাতীয় সংসদের চিফ হুইপ টেলিফোনে এই সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন। বলেন, চলমান নাশকতা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মতামত নেবেন, নিজের অবস্থানও জানাবেন, যা শুরু হচ্ছে তরুণদের দল এনসিপিকে দিয়ে। 

জামায়াতসহ অন্য দলগুলোকেও আমন্ত্রণ জানানো হচ্ছে ধারাবাহিকভাবে। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা বিদেশ সফর থেকে ফিরলে ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের সাথে সংলাপের কথা রয়েছে। 

এর আগে, সংসদ অধিবেশনে, জাতীয় ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাপনী অধিবেশনের পর, বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। পরে, লালমনিরহাটের জনসভায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আহ্বান জানান সরকারপ্রধান। 

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top