বুধবার, ১১ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

গাবতলীতে বাসচাপায় দুই নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে চাঁদনী ট্রাভেলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top