সোমবার, ২ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্টের খুব কাছেই আছড়ে পড়লো একটি প্রাইভেট জেট। শেষ মুহূর্তে প্রতি মিনিটে প্রায় ৩০ হাজার ফুট গতি হারায় আকাশযানটি। 

বিমানটিতে থাকা ৯ আরোহীর সকলেই হারিয়েছে প্রাণ। তবে মাটিতে থাকা কেউ হতাহত হয়নি। 

প্রাথমিকভাবে জানা গেছে, মাঝ-আকাশে টারবুলেন্সসহ বেশকিছু সমস্যার সম্মুখীন হয় যানটি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে, মার্কিন ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড- এনটিএসবি।

প্রথমে ১০ হাজার, পরে ২০ হাজার এবং সবশেষে মিনিটে প্রায় ৩০ হাজার ফুট উচ্চতা হারিয়ে এভাবেই মাটিতে আছড়ে পড়ে লিয়ারজেট সিক্সটি মডেলের একটি বিজনেস জেট। ওয়েস্ট পাম বিচে ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের খুব কাছেই দুর্ঘটনাস্থল। পুরো দৃশ্য ধারণ হয় গাড়ির ড্যাশক্যামে।

স্থানীয় সময়, বেলা একটার দিকে ঘটে দুর্ঘটনাটি। টেক্সাস থেকে উড্ডয়ন করে বাহামাসের উদ্দেশে যাত্রা করছিলো ফ্লাইট এন৭২২বিডি। মাঝ-আকাশে হঠাৎ তীব্র টারবুলেন্সের সম্মুখীন হয় বিমানটি। 

এয়ার ট্রাফিকে জানানো হয় বিভিন্ন অংশে বরফ জমে যাওয়ার কথা। পরমুহূর্তেই আরও উচ্চতায় উঠতে গিয়ে শেষ পর্যন্ত ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় এটি। 

ফ্লোরিডার গভর্নর রন দেসান্তিস বলেন, ভয়াবহ দুর্ঘটনা। দেখে মনে হচ্ছিল যেন কোনো ক্ষেপণাস্ত্র নিচে আছড়ে পড়েছে। ধ্বংসাবশেষের পরিমাণ ছিল অনেক এবং তা বেশ বড় একটি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। ফেডেরাল এভিয়েশনের সাথে যোগাযোগ করেছি। তারা একটি তদন্ত করবেন।

বিধ্বস্ত বিমানটিতে পাইলটসহ যাত্রী ছিলেন ৯ জন। দুর্ঘটনায় তাদের সবারই মৃত্যু হয়েছে। তবে, মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হয়নি। রোববার, সকালেও ফ্লোরিডাতেই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগে রাজ্যটি ছেড়ে যান তিনি।

উল্লেখ্য, গেল কয়েকদিন ধরেই ঝড়-বৃষ্টিপ্রবণ ফ্লোরিডার আবহাওয়া। দুর্ঘটনার সময়ও এলাকাটিতে বজ্রপাত এবং ঝড়ের খবর পাওয়া যায়।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top